ইয়াবা ও হেরোইন সহ গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম হতে রাত ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করে জেলার ডিবি পুলিশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোছাঃ তাজমিরা বেগম (৩০), ২। মোঃ রনি (৪৫) ও ৩। মোঃ রিপন সরদার (৪৫)। মোছাঃ তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী, মোঃ রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের মোঃ নকির সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি’র এসআই মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ গত ২৩ ফেব্রুয়ারি রাতে চারঘাট থানার খুদির বটতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামস্থন অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার সম্মুখে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রাতে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর সময় মাদক কারবারি তাজমিরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামায় বিশেষ কায়দায় লাগানো ডান পকেট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ গ্রাম এবং একইভাবে বাম পকেটে হতে একটি সাদা পলিথিনে গিটদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline