রাজশাহীতে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘৫ আগস্টের আগে একমাস আন্দোলন হলো। ১৫ বছর সংগ্রাম করলাম আমরা। বীজ ফেলল বিএনপি, চারা বানাইলো বিএনপি, পানি দিল বিএনপি। ধানও রোপণ করল বিএনপি। ধান হওয়ার পরে একমাসে ধান কেটে নিল ছাত্র-জনতা। তারা এখন সব দাবি করছে। বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম সহ্য করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর সরকার পতন এবং তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। বিএনপির লাগানো সেই ‘ধান’ কেটে নিয়েছে ছাত্র-জনতা।’

সোমবার বিকেলে রাজশাহী নগরের বাটার মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানামুখি ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ আয়োজন করে।

তিনি বলেন, ‘একটি দল এখন স্লোগান দিচ্ছে- দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ। যে যত কিছুই বলুক এই দেশের দায়িত্ব বিএনপি এবং তারেক রহমানকেই নিতে হবে। অন্তর্র্বতীকালীন সরকারে থেকে দল গঠন করা যায় না। তৃণমূলে এসে মানুষের সাথে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করেন। দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline