নড়িয়ায় পদ্মা নদীর ডুবন্ত বালুচর অপসারণ ও বেরিবাদের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার  দাবিতে মানববন্ধন

সোহাগ নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি: 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাধুর বাজারে পদ্মা নদীর ডানতির ও বামতির রক্ষায় ডুবন্ত বালুচর অপসারণ এবং মাঝিরঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত অসম্পূর্ণ বেরিবাদের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে  স্থানীয় জনগণ একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি বিকাল চার টায় সাধুর বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পদ্মা নদীর ডুবন্ত বালুচরের কারণে প্রতিবছর বন্যার সময় পদ্মা নদীর ডান তীরের মানুষ ভাঙ্গন আতঙ্কে দিন কাটায়। যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এছাড়া মাঝিরঘাট থেকে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত বেরিবাদের কাজ অসম্পূর্ণ থাকায় নদীর পানি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যা এলাকার জনজীবনকে হুমকির মুখে ফেলেছে।

বক্তারা আরও বলেন, পদ্মা নদীর ডান তীরের গভীরতা অনেক তাই বাম তীরের ডুবন্ত বালুচর কেটে নদীর স্রোত নামার জন‍্যএকটি চ্যানেল তৈরি করে দিতে যোর দাবি জানান। না হলে ডান তীরের মানুষ আবার নদী ভাঙ্গনের মুখে পড়বে। এবং বেরিবাদের কাজ দ্রুত সম্পন্ন করা না হলে এলাকার কৃষি ও অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। তারা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে এ সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ডুবন্ত বালুচর ও বেরিবাদের অসম্পূর্ণ কাজের কারণে প্রতিবছর বন্যার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয় তাদের। তারা আশা প্রকাশ করেন, তাদের দাবি শীঘ্রই বাস্তবায়িত হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline