রাজশাহীতে দূর্নীতি প্রতিরোধমূলক বির্তক প্রতিযোগিতা

রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে এবং বিপক্ষে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতাটি। বিদ্যালয় গুলোর মধ্যে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা আরও অনেকে ।

বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline