পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর আক্রমণে ওই এলাকার চারজন আহত হয়েছেন।

অপরদিকে দুর্গাপুর এলাকাতেও এ ধরনের ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন,আমার উপর আক্রমণ হয়েছে,গতকাল ভোররাতে হঠাৎ হায়নার মতো দেখতে খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে আক্রমণ করে এবং আমাকে কামড় ও আঁচড় দেয়। আমি চিৎকার করলে অনেক লোক আসলে পালিয়ে যায় হিংস্র প্রাণীটি।
বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। আমি সহ আরো চারজন ভর্তি আছে মোট পাঁচজন,এরমধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা রয়েছে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে আমাদের শিবপুরের বিভিন্ন এলাকায়।

এখন পর্যন্ত শিবপুর এলাকায় মোট আহত ৪ জন ও দুর্গাপুর উপজেলার একজন । আহত ব্যক্তিরা হলেন,মোঃ খালেক,মোঃ মমিনুল ভ্যানচালক,মোঃ রশিদ , মোঃ ইমরান উভয়ের গ্রাম শিবপুর ও দুর্গাপুর উপজেলার মুসা নামের একজনকে আক্রমণ করে প্রাণীটি। আহত ব্যক্তিরা জানাই প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি আমাদের কাছে হায়নার মত মনে হয়েছে। টেলিভিশনে অনেক সময় এ ধরনের প্রাণী দেখেছি আমরা।

এলাকাবাসী ইসমাইল হোসেন বলেন, এলাকায় এই বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে,আমিও শুনেছি। তবে এখনো চোখে দেখেনি। যারা আহত হয়েছে তারা বলছে হায়না নাকি আক্রমণ করছে তাদের। এ বিষয়টি নিয়ে গ্রামবাসী আমরা সবাই ব্যাপক আতঙ্কিত।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, এই ধরণের প্রাণী এই এলাকাতে বিরল,অনেক সময় হয়ে থাকে পাগলা শিয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে অথবা রাতে,মানুষকে অথবা পশুপাখি কেউ পেলে হামলা করে থাকে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি পাগল হয়ে যাওয়া একটি শিয়ালের কাজ হয়ে থাকবে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline