রুয়েট ছাত্র ছাত্রীদের মানব বন্ধন

রুয়েট ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করেছে ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেটে অবস্থান থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও আওয়ামী দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই হবে।

পরিশেষে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline