শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনশা নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ভবনের সামনে কীর্তিনশা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে আজ ১৫ই এপ্রিল দুপুর ১২:৩০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়িয়া বাজারের ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধান চান। 

মানববন্ধনে বক্তারা বলেন, মোক্তারের চর ও রাজনগর ইউনিয়নের লোকজন নড়িয়া বাজারে আসতে গেলে কীর্তিনশা নদী পার হতে হয়।  কিন্তু প্রায় ১০ বছর ধরে ব্রিজের নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। নড়িয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ী মোক্তারের চর ইউনিয়নের বাসিন্দা। মোক্তারের চর ও রাজনগর ইউনিয়নের স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নড়িয়া স্কুল-কলেজে আসতে হয়। এছাড়া, নড়িয়া পৌরসভা, কেদারপুর, ভুমখাড়া, ঘড়িশার, ডিঙ্গামানিকসহ আশেপাশের ইউনিয়নের মানুষজনের ঢাকায় যাতায়াতের প্রধান রাস্তাটি এই নদীর উপর নির্ভরশীল। ব্রিজ না থাকায় তাদেরকে শরীয়তপুর শহর ঘুরে ঢাকায় যেতে হয়, যা সময় ও খরচ বাড়িয়ে দেয়। 

বক্তারা আরও উল্লেখ করেন, জরুরি অবস্থায় রোগী নিয়ে ঢাকায় যাওয়ার সময় এই সমস্যা মারাত্মক রূপ নেয়। দূরের পথ ঘুরে যেতে গিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১০ বছরে ব্রিজ নির্মাণের জন্য কয়েকবার টেন্ডার দেওয়া হলেও ঠিকাদাররা কিছুদিন কাজ করার পরই চলে যায়, ফলে প্রকল্পটি ঝুলে থাকে। 

এ অবস্থায়, স্থানীয়রা দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এই ব্রিজ আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত। দীর্ঘদিন সমস্যা সহ্য করার পরও কোনো সমাধান না পেলে আমরা আর চুপ করে থাকব না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং ব্রিজ নির্মাণের কাজ তদারকির জন্য বিশেষ মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সোহাগ

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline