নড়িয়া উপজেলায় অবৈধ মোটরসাইকেল ও নছিমন-মহিন্দ্র ট্রলি আটক করে মোবাইল কোড অভিযান চালিয়েছে প্রশাসন। আজ ১৫ এপ্রিল এই অভিযানে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ যানবাহন চালানোর অভিযোগে আটক করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল ও নছিমন-মহিন্দ্র ট্রলি।
ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, কাগজপত্রবিহীন যানবাহন চালানো একটি বড় অপরাধ। প্রাথমিকভাবে চালকদের সতর্ক করা হলেও ভবিষ্যতে কাগজপত্র না থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, “অভিযান অব্যাহত থাকবে। যাদের কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা করা হবে।”
স্থানীয়রা জানান, নড়িয়া উপজেলায় দীর্ঘদিন ধরে কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও ট্রলি চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ যানবাহন ও শুদ্ধাচারবিরোধী কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
সোহাগ শরীয়তপুর, নড়িয়া প্রতিনিধি:






