শরীয়তপুর জেলা সংবাদদাতা:
জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি ) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এস ডি ও আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আইনজীবী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নিরীহ দোলা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা সমাজের জন্য ভয়াবহ বার্তা বহন করে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর ফাঁসি কার্যকর না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করে শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য প্রচাভিযান সুপ্র শরীয়তপুর জেলার সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাসুদুর রহমান মাসুদ, এডভোকেট আরিফ মাঝি, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট রাশেদ খান ও এস ডি ও-র নির্বাহী পরিচালক ড. মোঃ মাহবুবুর রহমান।
শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে
শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…






