রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিসের সামনের আমমেলা/২৫
শুরু হয়েছে । তিন দিনব্যাপী বর্ণাঢ্য আম মেলা চলবে । নিরাপদ ও রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজারে রাজশাহীর আমের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, রাজশাহীর আম বিশ্বজুড়ে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর সুনাম অক্ষুন রাখতে নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন, বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক হাসান তৌফিকুর রহমান।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা। এছাড়াও কৃষকদের মধ্যে বাঘা উপজেলার আম চাষি শফিকুল ইসলাম অনুভূতি প্রকাশ করেন।
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি






