রাজশাহীতে গাঁজা ও ইয়াবা সহ মহিলা গ্রেপ্তার

রাজশাহীতে গাঁজা ও ইয়াবা সহ মহিলা গ্রেপ্তার হয়েছে ।
রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: খালেদা বেগম (৪০)। সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো: জীবন রাইহান সেলিমের স্ত্রী।

পুলিশ জানায়, আজ ২১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হরিষার ডাইং এলাকায় একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে। তাৎক্ষণিকভাবে এসআই মো: আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে সকাল পৌনে ৭টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযুক্ত খালেদা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে বিকাল ৪টায় আবার অভিযান চালিয়ে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline