পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক মোঃ সোহাগ খাকি।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভ্রাতৃত্ব, সংহতি ও মানবকল্যাণের মহিমায় উদ্ভাসিত পবিত্রতম উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আনুগত্যের এই মহান শিক্ষা আমাদের জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও সুদৃঢ় করুক।
ক্রিয়া সম্পাদক মোঃ সোহাগ খাকি ঈদের এই পবিত্র দিনে সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মহান আল্লাহর অফুরন্ত রহমত কামনা করেন। তিনি বিশেষভাবে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং সম্মানিত জেলাবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নড়িয়া উপজেলা এগিয়ে যাচ্ছে। এই ঈদের পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশ গঠনে আত্মনিয়োগ করা।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি ঈদুল আযহার সকল আনন্দ-উৎসব শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।






