জাজিরায় GUIDANCE প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে “জেন্ডার আপলিফটিং ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট (GUIDANCE)” প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা।
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)-এর আয়োজনে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), ডর্প ও আলোকিত করি ট্রাস্ট-এর যৌথ ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় এবং সুইজারল্যান্ড ও কানাডা সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসা’র নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাবেরী রায়। বিশেষ অতিথি ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজর, যুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাজিরা মডেল মসজিদের ইমাম। এরপর স্বাগত বক্তব্যে মিজ মাজেদা শওকত আলী নুসার কার্যক্রম ও কর্ণেল (অব.) শওকত আলীর অবদান তুলে ধরেন। তিনি জানান, ১৯৭৯ সাল থেকে নুসা প্রান্তিক জনগণের উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে নুসার ৪০টি শাখা রয়েছে এবং আরও ১০টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে।

ইউএনও কাবেরী রায় তার বক্তব্যে GUIDANCE প্রকল্পকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি নারী-পুরুষের সমতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।

মোঃ মাহবুবুর রহমান শিপন জাজিরা (শরীয়তপুর)

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline