চান্দনি গ্রামের আবু সিদ্দিক ঢালীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামে মোঃ আবু সিদ্দিক ঢালীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ নিক্সন খান। তিনি বলেন,
আবু সিদ্দিক ঢালীর হত্যাকাণ্ড ছিল নৃশংস ও পরিকল্পিত। দোষী যারাই হোক—তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আবু সিদ্দিক ঢালীর উপর অতর্কিত হামলা চালায় একই এলাকার মিন্টু ছৈয়াল, রাব্বি ছৈয়াল, আসবালি ছৈয়াল, রুবেল মুন্সী, জুয়েল খান, শাহিন ছৈয়ালসহ আরও কয়েকজন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আবু সিদ্দিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৪ জুন (শুক্রবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আবু সিদ্দিক ঢালীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সোহাগ নড়িয়া শরীয়তপুর

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline