শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১ ঘটিকায় শরীয়তপুরের চৌরঙ্গীর মোড় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে কোর্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ফকিরের সভাপতিত্বে ও
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা, ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আমিনুল ইসলাম কায়কোবাদ, রোকন সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম খান, সালাম মাঝী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় বক্তারা, বিএনপি ক্ষমতায় থাকলেই বাংলাদেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতা থাকা মানে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। তাই এদেশের মানুষ সবসময় জিয়া পরিবারকে ভালবাসে। এদেশের মানুষ একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline