নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জমাদার, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, কলাবাগান মহিলা দলের সভাপতি শামীমা আক্তার সাথী হিরো, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার খান, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাহবুব হুসাইন সুজন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হাওলাদার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খোকন আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মামুনসহ বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী। এছাড়াও উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ প্রতিবাদে অংশ নেন। 

বক্তারা বলেন, পদ্মা নদীর ডানতীর রক্ষা বেড়িবাঁধ বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। বর্তমানে নদীতে প্রায় ৩০ থেকে ৪০টি অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নড়িয়ার বেড়িবাঁধ দ্রুত ধ্বসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অতীতে পদ্মা নদীর তীব্র স্রোতে নড়িয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার বাড়িঘর ভেসে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত এই বাঁধ এখনও অবৈধ ড্রেজার চালানোর কারণে হুমকির মুখে। 

বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে নড়িয়াবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাঁধের ক্ষতি হতে পারে। 

প্রতিবাদকারীরা জানান, অবিলম্বে অবৈধ ড্রেজার অপসারণ না করলে তারা আরও বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করছেন। নড়িয়ার সাধারণ মানুষ চান, পদ্মা নদী ও এর তীর রক্ষা করে তাদের জীবন ও সম্পদকে সুরক্ষিত করা হোক। 

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline