আজ চামটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাঠে চলছে দিনব্যাপী বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প।
অভিজ্ঞ চিকিৎসক দল মেডিসিন, গাইনী, চর্ম, শিশু, সার্জারি, ডেন্টালসহ বিভিন্ন বিভাগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করছেন।
চলছে লাইভ সেবা—আপনি যদি আশেপাশে থাকেন, দেরি না করে এখনই চলে আসুন!
আপনার পরিবার বা প্রতিবেশীকেও নিয়ে আসুন, যেন কেউ সেবা থেকে বঞ্চিত না হয়।
দুপুর ১২:৩০ পর্যন্ত সিরিয়াল গ্রহণ করা হবে।
এরপর জোহরের নামাজ ও বিরতি।
দুপুর ২:০০ টা থেকে চিকিৎসা সেবা আবার শুরু হবে।
এখনো সময় আছে! আশপাশে থাকলে দ্রুত চলে আসুন চামটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে






