Global Minds, Faithful Hearts — মেডিকেল শিক্ষায় নৈতিকতার পুনরাবিষ্কার অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল-এর দিকনির্দেশনামূলক বক্তব্য
আজ National Doctors Forum (NDF) আয়োজিত “Medical Education Workshop”-এ “Global Minds, Faithful Hearts” প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
তিনি বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল দক্ষতার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের হৃদয়ে থাকতে হবে আস্থা, মূল্যবোধ ও মানবতার প্রতি দায়বদ্ধতা। চিকিৎসক হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
এমপি পদপ্রার্থী হিসেবে তাঁর এই বার্তা শুধু চিকিৎসকদের জন্য নয়, বরং একটি মানবিক সমাজ গড়ার জন্য প্রতিটি পেশার মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।
শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) বাসীর জন্য তাঁর প্রতিশ্রুতি—নৈতিক নেতৃত্ব, স্বচ্ছ সেবাব্যবস্থা ও দায়িত্বশীল ভবিষ্যৎ।






