১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। একমাস ধরে তাকে প্রশিক্ষণ মহড়াও দেওয়া হয়েছে।

ছিনতাইকারী চক্রটি একমাস ধরে ব্যবসায়ীর ওপর নজরদারিও করে আসছিল। গ্রেপ্তার রিক্সাচালকের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিজেও এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন
রিক্সাচালক মাসুম (৩০)।

গ্রেপ্তারের পর রাজশাহী
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিক্সাচালক। মাসুমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের বিক্রির টাকা দিলীপ কুমার প্রামাণিকের বাসায় থাকে-এ তথ্য পেয়ে ছিনতাইকারী চক্রটি রবিবার সকালে তাকে লক্ষ্য করে পরিকল্পনা করে।

পরিকল্পনামতো কোন রাস্তায় রিক্সা চালাতে হবে, কখন দাঁড়াতে হবে-এসব নিয়ে চালক মাসুমকে মহড়া দেওয়া হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। এক মাস ধরে তারা ওই এলাকায় নজরদারি চালিয়েছে।এভাবেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline