শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সড়ক গণজমায়েত ও স্মারকলিপি প্রদান

শরীয়পুরের সকল উপজেলায় রুট পারমিট ব্যাতীত বাস পরিবহণ বন্ধের দাবীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে জেলা সার্কিট হাউজের সামন থেকে গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার গাড়ী নিয়ে গণজমায়েত করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, ছিলেন, সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক ও জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোকন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ সম্পাদক নাসির ঢালী, দপ্তর সম্পাদক আলী আহমেদ ঢালী প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকগন।
এসময় নেতৃবৃন্দ জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে প্রশাসন কর্তৃক তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেছেন।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline