শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫/১০/২৫ইং) বিকাল ৪ ঘটিকায় নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় জনসভা ও র্যালির প্রধান অতিথি হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ভারচুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী মোঃ বাদল কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী মোঃ জিয়াউর রহমান (জিয়া), শরীয়তপুর-১ আসনের জাকের পার্টি এমপি প্রার্থী আজিজুল শিকদার, জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ছৈয়াল, জেলা মৎস ফ্রন্ট সভাপতি ও শরীয়তপুর-১ আসনের জাকের পার্টি এমপি প্রার্থী আজিজুল শিকদার, জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম নাহিদ, নড়িয়া উপজেলার সভাপতি আবু তাহের ছৈয়াল, পৌরসভার সভাপতি আলতাফ বেপারী, উপজেলা যুবফ্রন্ট সভাপতি জুয়েল সরদার, উপজেলা ছাত্র ফ্রন্ট সভাপতি রাজন সরদার, শরীয়তপুর জেলা মহিলা সভানেত্রী রহিমা বেগম , জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রীর কহিনুর কলি , নড়িয়া থানা সভানেত্রী পান্না আক্তার, ডামুড্যা থানার সভানেত্রী নাছিমা আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
জনসভায় বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট প্রদানে আহব্বান করেন। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।






