ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে তীব্র আপত্তি শরীয়তপুরবাসীর: বিক্ষোভ ও মানববন্ধন

ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে জেলার সাধারণ মানুষ। তাদের দাবি, শরীয়তপুরের ঐতিহ্য, কৃষ্টি ও জীবনধারা ঢাকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই তারা ঢাকা বিভাগের অংশ হিসেবেই থাকতে চান।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা–শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

‘জাগো শরীয়তপুর’ ব্যানারে আয়োজিত উক্ত কর্মসূচিতে শরীয়তপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে স্লোগান দেন ‘জাগো জাগো শরীয়তপুর, যাবোনা ফরিদপুর’।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহবায়ক ইমরান আল নাজির সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষ।

এসময় বক্তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান, শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করে ঢাকা বিভাগেই রাখার সিদ্ধান্ত নেয়া হোক।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম জাকির হোসেন বলেন, প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে জুড়ে দেয়ার চেষ্টা চলছে। অথচ শরীয়তপুরের মানুষের আত্মমর্যাদা, সংস্কৃতি ও ঐতিহ্য ঢাকার সঙ্গেই জড়িত। ইতিহাসের দিক থেকে, ভৌগোলিক যোগাযোগের দিক থেকেও শরীয়তপুর ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই।

এসসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহবায়ক ইমরান আল নাজির বলেন, আমরা ঢাকার সঙ্গে যাতায়াত করি। চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই ঢাকাকে কেন্দ্রিক। হঠাৎ করে ফরিদপুর বিভাগে নেয়ার সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না। ঢাকা বিভাগের সঙ্গে শরীয়তপুরের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বন্ধন ঢাকার সঙ্গে অটুট। এই সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলে আমরা কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline