পুঠিয়ার রাজবাড়ী ও জাদুঘরে উপচে পরা ভীড়

ঈদ উপলক্ষে দেশে বিভিন্ন স্থান থেকে আশা দর্শনার্থীরা পুঠিয়ার রাজবাড়িতে নিরাপদে ঘুরে- বেড়াতে পেরে আনন্দিত।

পুঠিয়া রাজবাড়ী জাদুঘরের স্থানগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের টিকেটের ব্যবস্থা রয়েছে যার মূল্য চার ভাগে বিভক্ত আছে। যেমন বিদেশি পর্যটকদের জন্য ৪০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য এছাড়াও দেশের প্রতিটি নাগরিকের জন্য ৩০ টাকা হারে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে।

রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিবমন্দির, ছোট শিবমন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, খিতিশচন্দ্রের মঠ, কেষ্ট খেপার মঠ, হাওয়া খানা, রানিঘাটসহ ১৫টি প্রাচীন স্থাপনা রয়েছে।

সকাল দশটা থেকেই দর্শনার্থীরা আসা শুরু করেছে রাজবাড়ী ও জাদুকরের বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। আর একমাত্র পুঠিয়ার রাজবাড়িতেই অল্প টাকায় সবগুলো স্থান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে।

রাজবাড়ীর সাথে একজন ব্যবসায়ী বলেন,
রাজবাড়ী জাদুঘরে মানুষের অনেক উপস্থিতি। আশা করা যায় আগামীকাল উপস্থিতি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আর উপস্থিত যেহেতু বেশি সে কারণে আমাদের ব্যবসা অনেক ভালো হবে বলে মনে করছি।

একজন পর্যটক জানান, আমি চট্টগ্রামে চাকরি করি। ছুটিতে এসে আমার সপরিবার নিয়েই পুঠিয়া রাজবাড়ী ও জাদুঘর ঘুরতে এসেছি। এখানে এসে আমরা অনেক পুরাতন ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে পাচ্ছি সেই সাথে আমাদের ছোট বাচ্চাদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারছি। সেই সাথে ঈদের আনন্দটাও অনেক মানুষের মাঝে উপভোগ করতে পারছি।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline