পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানকে জড়িমানা

রাজশাহীর পুঠিয়ায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।

অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সেগুলো সংশোধন করে তারা ব্যবসা পরিচালনা করবে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline