নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বটতলা বাজার এলাকার বিএনপি কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর ২ (নড়িয়া-সখিপুর)
আসনে বিএনপির মনোনীত প্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোঃ সফিকুর রহমান কিরনের নির্দেশনায় এবং বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সুজন বেপারীর সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাস্টার।বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুলতানা মাহামুদ, রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা নেছারউদ্দিন মেলকার।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা দাদন মীর মালত, সাদেক আলী সরদার, ছাত্তার আকন, শাহাআলম ফরাজী, আসমত ফরাজী, খবির রাড়ি, শাজাহান কাজী, আনায়োর রাড়ী, যুবদল নেতা আক্কাশ মালত, জাকির মুসল্লী, রুবেল কাজী, জহির মালত, এমতিয়াছ হাওলাদার, বিলাল মীর মালত, রাসেল বেপারী, ছাত্রদল নেতা ইমরান খান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline