দেশের মানুষ এখন সৎ-দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে : মোয়াজ্জেম হোসেন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জন-আকাঙ্ক্ষার শান্তিময় ইনসাফপূর্ণ দেশ গড়তে নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই জন-আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩১ মে) দিনব্যাপি শরীয়তপুব পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত জেলা, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমীরদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মানবরচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সবার চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন-ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাও. খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেতারেশ কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, শরীয়তপুর- ৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: আজহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন ও ফরিদপুর জেলা নায়েবে আমীর আবু হারিচ মোল্লা।

শরীয়তপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাসউদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা কেএম মকবুল হোসাইন, জেলা শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম প্রমূখ।

শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline