দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা যাত্রী আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) গুরুতর আহত হন। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline