গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও পরবচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকেলে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ হাসান আলী রেজা (দোজা)’র সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোঃ আলমগীর হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শরীফুল ইসলাম, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আইজেএফ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের মহাসচিব মোঃ শামছুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ আল-আমিন শাওন, লায়ন মোঃ জারিফ, নাসির উদ্দিন রিপন ও মোঃ ওয়হিদুজ্জামান ওয়াহিদ।

এছাড়াও সংগঠনের নির্বাহী বোর্ডের সকল সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে মহতি লক্ষ্য ও উদ্দেশ্যে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিলো, কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ভোক্তা হিসেবে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল নাগরিক আজ প্রবঞ্চিত, প্রতারিত, নিজের অধিকার থেকে বঞ্চিত। নিজেদের অধিকার রক্ষা এবং আদায়ে সংঘবদ্ধভাবে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
এসময় বক্তারা গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর সার্বিক সাফল্য কামনা করে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline