কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে— খাল পরিষ্কারে জুয়েল মাদবরের অঙ্গীকার

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের একটি গুরুত্বপূর্ণ খাল বহু বছর ধরে বাজারের ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। একসময়ের প্রাণবন্ত এই খাল এখন পরিণত হয়েছে দূষণের উৎসে। খালের উপর প্রতিদিন বাজারের বর্জ্য ফেলা হয়, যার তীব্র দুর্গন্ধে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের মতে, কয়েক বছর আগে এ খালটি দিয়ে নৌকা, ডিঙ্গি এমনকি ট্রলারও চলাচল করত। বর্ষা মৌসুমে কৃত্তিনাশা নদীর পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে বিজারী, চামটা, ডিঙ্গামানিকসহ আশপাশের ইউনিয়নের কৃষিজমিতে উর্বর পলি জমা করত। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পেত এবং কৃষকরা উপকৃত হতেন। কিন্তু বর্তমানে খাল প্রায় সম্পূর্ণভাবে ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে জমিতে পলি জমা বন্ধ হয়ে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, যা কৃষকের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ পরিস্থিতিতে এগিয়ে এসেছেন শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর। তিনি নিজস্ব উদ্যোগে খাল পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করেছেন। শুক্রবার ১৫ ই আগস্ট খাল পরিষ্কারের কাজ শুরু করেন।

এ সময় জুয়েল মাদবর বলেন, এক সময় এই খালে ট্রলার ও নৌকা চলাচল করত। এখন খাল ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল করতে পারছে না, বাজারেও দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। তাই আমি খালটি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি, যাতে কৃষক বাঁচে। কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।

স্থানীয়রা জুয়েল মাদবরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং খালটিকে পুনরায় সচল রাখতে প্রশাসনের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোহাগ নড়িয়া শরীয়তপুর

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline