শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর নড়িয়া উপজেলায় ভোজেশ্বর বাজারের দক্ষিণ পাশে বিএনপি কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-২ আসনে শফিকুর রহমান কিরণকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় নড়িয়া উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ সালাহউদ্দিন ছৈয়াল এর নেতৃত্বে মিলাত ও দোয়া এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ ঘটিকায় ভোজেশ্বর বাজারের দক্ষিণ পাশে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপি সহ সভাপতি আবু সিদ্দিক গোরাপী, ভোজেশ্বর বাজার বন্দর কমিটি সভাপতি ইদ্রিস গোরাপী, ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি সুজন মাদবর, ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজান শিকদার, ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ওয়াসিম গোরাপী, ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির উদ্দিন জনিসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মোঃ সালাহউদ্দিন ছৈয়াল বলেন আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী শফিকুর রহমান কিরণ কে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজ থেকে ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করে একটি আনন্দ মিছিল বের হয়ে ভোজেশ্বর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।






