আলোকিত চামটা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে আলোকিত চামটা ফাউন্ডেশন। 

বুধবার (৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী। আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা, নুরুল ইসলাম ছৈয়াল ও আব্দুস সালাম ছৈয়াল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল।

৪৭ নং দিনারা হাট  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুসলেম উদ্দিন সরদার, চামটা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাম্বার আনোয়ার হোসেন খান সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার নাসির উদ্দিন মল্লিক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, দানের গুরুত্ব এবং সমাজে মানবসেবার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আলোকিত চামটা ফাউন্ডেশনের এ ধরনের জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরিশেষে, চামটা ইউনিয়নের ১৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা।

রাব্বি ছৈয়াল 

শরীয়তপুর প্রতিনিধি :

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline