নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইনের পরিচালনা এবং নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর মুহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সহসেক্রেটারী, এইচ এম নাসির উদ্দিন ও মহানগর কর্মপরিষদ সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমাদ। প্রধান অতিথি বলেন উপহার সামগ্রী আপনাদের বাসায় পৌছে দিতে পারলে ভালো হতো।
এটা তো সরকারের দায়িত্ব। অল্প সামর্থ দিয়ে জামায়াতে ইসলামী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ইসলামী সরকার গঠন হলে ইনসাফ প্রতিষ্ঠাহবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাহবে। আপনারা জামায়াতকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। সভপতি মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া বৈষম্য দূর হবেনা।
তাই ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। অনুষ্ঠানে থানার সহ সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাওঃ মোহাম্মদ নুরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন, মোহাম্মদ বেলায়েত হোসাইন, মাওঃ মুহাম্মদ মিজানুর রহমান আরো প্রমুখ উপস্থিতছিলেন।







