৭দিন পেরোলে ও সরকারি গাছ কাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি ইউ এন ও আমিনুল ইসলাম বুলবুল

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভুমখারা ইউনিয়নের কদমতলা বাজারের পশ্চিম পাশে রিতা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে সরকারি গাছ কেটে অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, রিতা আক্তার রাতের আঁধারে সরকারি গাছ কেটে বিক্রি করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ২৮ শে ফেব্রুয়ারি । কদমতলা বাজারের পশ্চিম পাশে অবস্থিত সরকারি রাস্তার পাশে থাকা বেশ বড় একটি চাম্বল গাছ  রিতা আক্তার কর্তৃক কেটে ফেলা হয়। পরে এ গাছ অবৈধভাবে বিক্রি করা হয়। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে ও আমলে নেননি প্রশাসন। সাংবাদিকরা নিউজ করায় রিতা আক্তার ক্ষিপ্ত হয়ে স্থানীয় চার সাংবাদিক এক পুলিশ সদস্য ও বন বিভাগের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন ইউ এন ও কাছে। রিতা আক্তারের অভিযোগ আমলে নিয়ে গঠন করেন তদন্ত কমিটি। তবে সরকারি গাছ কাটার বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নেন নি ইউ এন ও আমিনুল ইসলাম বুলবুল।

এই নিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, সরকারি গাছ কেটে বিক্রি করার ঘটনাটি একটি অপরাধ কিন্তু ইউএনও সাহেব কোনো ব্যবস্থা নেননি।

অপর এক বাসিন্দা রহিমা বেগম বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আশা করি। কিন্তু এখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ইউএনও সাহেবের এমন ভূমিকা আমাদের জন্য খুবই দুঃখজনক।”

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে স্থানিয় সাংবাদিক রা জানান। আমরা আইনের উর্ধ্বে না। আইন কে সম্মান করি তদন্ত কমিটি গঠন হয়েছে তারা কাজ করছে আমরা দুষি হলে মাথা পেতে নিবো তবে নিরপেক্ষ তদন্ত আশা, করছি আমাদের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রমানিত হবে।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline