সড়ক দুর্ঘটনায় চলে গেলেন নারী সাংবাদিক

রাজশাহীর একমাত্র নারী টিভি সাংবাদিক ও এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি সভাপতি আবু সাঈদ রনি ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে আরসিআরইউ নেতৃবৃন্দ বলেন, রাজশাহীর একমাত্র নারী টিভি সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু রাজশাহীর গণমাধ্যম জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করল। দক্ষ ও মেধাবী সংবাদকর্মী মাসুমা আক্তার মফস্বলে নারী সাংবাদিকতার পথিকৃত হয়ে থাকবেন। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মাসুমা আক্তার তার স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাস থেকে নেমে সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা ও তার স্বামী। তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান শূন্য পরে প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে না ফেরার দেশে চলে যান মাসুমা।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline