শরীয়তপুর নড়িয়া উপজেলায় উপজেলা ডিঙ্গা মানিক ইউনিয়নে গোলার বাজার সংলগ্ন বুন্না গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগে সাংবাদিকদের উপর উগ্র মেজাজে খেপে উঠলেন বিএনপি নেতার বোন খাদিজা বেগম।
স্থানীয় আনোয়ার সরদার সাংবাদিকদের সাথে কথা বলার সময় খাদিজা বেগম তেরে এসে তার দাড়ির মুঠো ধরে মারধর করেন। এ বিষয়ে প্রশাসনের কাছে খবর পৌঁছালেও প্রশাসন নিরব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।






