সখিপুরে একাধিক অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত

শরীয়তপুরের সখিপুর থানায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে একাধিক ড্রেজার মেশিন। সখিপুর ইউনিয়ন, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, আরশীনগরসহ বিভিন্ন এলাকায় গোপনে এসব কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র।

আজ শুক্রবার (২৩ মে) সকালে এসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। সখিপুরের বেড়া চাক্কি এলাকায় পরিচালিত অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল।

তিনি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এইসব এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন, কৃষিজমি ক্ষতি এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

ইউএনও আরও জানান, নিয়মিতভাবে এসব এলাকায় অভিযান চালানো হবে এবং অবৈধ ড্রেজার মেশিন পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্যান্য এলাকাগুলোতেও দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

মো: বাতেন আহম্মেদ

শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline