শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-৩ ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু দিনব্যাপী গণসংযোগ করেছেন।
বুধবার (১৯/১১/২৫ইং) সারাদিন তিনি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও উন্নয়নবান্ধব নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগের এক পর্যায়ে সজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কমলমতি শিশুদের ভালোবাসায় সিক্ত হন তিনি। শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অপুও শিশুদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও এতে অংশ নেন।






