আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা শাখার উদ্যোগে মহিলা বিভাগের প্রায় ২০০ জন জনশক্তির অংশগ্রহণে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের জনগণের আশা-ভরসার প্রতীক, জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও NDF-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
তিনি বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং এই মাসের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের আসল কর্তব্য। সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করাই হবে প্রকৃত রমজানের শিক্ষা গ্রহণ।”
বিশেষ অতিথি:
মাওলানা কাজী আবুল বাসার – নড়িয়া উপজেলা পূর্বের সম্মানিত আমীর
মোরশেদ খান – নড়িয়া উপজেলা পশ্চিমের সম্মানিত নায়েবে আমীর
স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ
মূল্যবোধ, ঐক্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনের দৃঢ় সংকল্প নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।






