শরীয়তপুর-১,২,৩ আসনের নবনির্বাচিত তিন মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, শরীয়তপুর-২ আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু ও শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম কে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, ভেদেরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি গ্রামের মালত পরিবারের গর্বিত সন্তান, শরীয়তপুর জেলা জিয়া সাইবার ফোর্স এর সংগ্রামী সভাপতি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন শরীয়তপুর জেলা, সাধারণ সম্পাদক, মালত আবুল কালাম মুন্না এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শরীয়তপুর-১,২,৩ আসনের সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হয়ে তারা যে আস্থা অর্জন করেছেন, তা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি তার বার্তায় উল্লেখ করেন, “শরীয়তপুর-১,২,৩ দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও অগ্রগতির প্রত্যাশায় ছিল। আমি বিশ্বাস করি, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ তাঁদের মেধা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, নতুন এমপি মহোদয়গণ এর নেতৃত্বে শরীয়তপুর-২ আসনে সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি নবনির্বাচিত তিন এমপি মহোদয়গণের সুস্থ-সুন্দর জীবন দীর্ঘায়ু ও সফলতা সহিত কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি ও সাহস দান করেন। আমি ও আমরা সবাই তাঁর পাশে থেকে শরীয়তপুর-১,২,৩ আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”






