শরীয়তপুর-১ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাড. খবির হোসেন

শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন,শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহাজালাল সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এম সাদিপ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আহমেদ জয় ও তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ মাদবর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজা মাল, জাজিরা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অনিক সরদার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিকদার, ও সাখাওয়াত হোসেন সান্টু প্রমূখ।

এব্যাপারে অ্যাডভোকেট খবির হোসেন বলেন, আমি ২০১৯ সাল থেকে ভিপি নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। এছাড়াও শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সমন্বয়ক। পরবর্তীতে সদস্য সচিব এবং জেলা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যেমন ছিল, তেমনি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদেও জনগণের প্রতিনিধিত্ব করতেও প্রস্তুত। শরীয়তপুর-১ আসনের মানুষের আস্থা, দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে। তারা আমাকে চায়; দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। আমি মনোনয়ন পেলে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দিবে। আর আমি নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।

  • সম্পর্কিত পোস্ট

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ, সম্পুর্ন শার্টডাউন ও তালা কর্মসূচি পালন করছেন। বুধবার ০৩ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline