শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হামলা ও ভাঙচুর, ডিএসবির সদস্যকে কুপিয়ে জখম

শরীয়তপুর জেলার নড়িয়া থানায় পুলিশের কাছে আটক মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে থানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য বিল্লাল হোসেনকে কুপিয়ে আহত করেছে।

জানা গেছে, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মাসুম খানের বাড়িতে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুম খানের স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে নোয়াদ্দা বাংলাবাজার গ্রামের স্বপন হাওলাদারের ছেলে শাওন হাওলাদারকে আসামি করে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এরপর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জব্দ করা মোটরসাইকেল ছাড়িয়ে নিতে না পেরে থানায় হামলা চালানো হয়। । এ সময় কর্তব্যরত ডিএসবির সদস্য বিল্লাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে থানা হামলার ঘটনা ঘটেছে। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: ডেইলীনিরপেক্ষ

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline