শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় অর্ধশত বছরের বসতিদের উচ্ছেদের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা-র ৯১ নম্বর চরভাগা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভূয়া কাগজপত্র ও ভুয়া ভূমিহীন সনদ দেখিয়ে তাদের বসতভিটার ০.৪০ একর জমি বন্দোবস্ত নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে।


স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, পদ্মানদীর ভাঙনের পর প্রায় অর্ধশত বছর আগে মৃত আব্দুল হাফেজ খালাসি স্ত্রী আমরাহান বেগম ও সন্তানদের নিয়ে চরভাগা মৌজার ১৬৭ নম্বর দাগের খাসজমিতে বসতি স্থাপন করেন। একই সময়ে সেখানে বসবাস শুরু করেন প্রতিবেশী মৃত হোচেন আলী সরদার। সময়ের সঙ্গে চরে জনবসতি ও জমির মূল্য বৃদ্ধি পেলে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।


মৃত আব্দুল হাফেজ খালাসির পরিবারের দাবি, হোচেন আলী সরদারের ছেলে জান শরিফ সরদার (৫০) ও মোহাম্মদ আলী সরদার বিভিন্ন সময় তাদের গাছপালা কেটে নেওয়া, ফসল নষ্ট করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। সম্প্রতি তারা ওই জমির ওপর ভূমিহীন বন্দোবস্ত নেন বলে জানা গেছে।
তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, জান শরিফ সরদার ভূয়া কাগজপত্র ও ভুয়া ভূমিহীন সনদ দেখিয়ে জমিটি নিজের নামে বন্দোবস্ত নিয়েছেন।


এ বিষয়ে তারা ভেদরগঞ্জের সখিপুর-ক ইউনিয়নের ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং তদন্ত প্রতিবেদনে খালাসি পরিবারের দীর্ঘদিনের ভোগদখলের বিষয়টি উল্লেখ রয়েছে।


তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১ নম্বর খাস খতিয়ানের ১৬৭ নম্বর দাগের ০.৪০ একর জমিতে বন্দোবস্তগ্রহীতারা বাস্তবে ভোগদখলে নেই। বরং আবেদনকারী পরিবার প্রায় ৫০ বছর ধরে সেখানে বসতঘর নির্মাণ ও গাছপালা রোপণ করে ভোগদখলে আছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আবেদনকারী আমরাহান বেগমকে প্রকৃত ভূমিহীন হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে বন্দোবস্তগ্রহীতাদের নামে রেকর্ড ও ক্রয়সূত্রে অন্যত্র জমি থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


সরেজমিন তদন্ত শেষে ভেদরগঞ্জের সখিপুর-ক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জুয়েল হোসেন ঢালী প্রতিবেদনে সুপারিশ করেন, তথ্য গোপন করে নেওয়া বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীন আবেদনকারীর নামে জমি বন্দোবস্ত দেওয়া যেতে পারে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে দীর্ঘদিনের এই বিরোধের অবসান হবে।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline