শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় শরীয়তপুর শিল্পকলা মাঠ সংলগ্ন একটি অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





