শরীয়তপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন ২০২৫) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভার সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা ওলাম দলের সদস্য সচিব মাওলানা আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, গোসাইরহাট উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক খান, সদস্য আক্তার হোসেন নান্টু খান ও দেলোয়ার হোসেন শিকারী, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম রাড়ী, কামরুল হাসান ভুট্টু মজুমদার, বিএম মোস্তাফিজ মোস্তফা, আসলাম মাঝি ও আনিসুর রহমান সরদার, ডামুড্যা উপজেলার আহবায়ক এ্যাড. শাহাদাত হোসেন, সদস্য শ্যামল বেপারী ও মজিদ মাদবর, জাজিরা উপজেলার সভাপতি বজলুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, জাজিরা পৌরসভার সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি, যুবদল নেতা রাহুল, সুমন খান, খোকন মোল্লা, সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্লা, শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তরা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করছি, আমিন।

এছাড়াও নেতৃবৃন্দ দলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শরীয়তপুর প্রতিনিধি:

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline