শরীয়তপুরে জামাতের কর্মী সম্মেলনে থানা আওয়ামী লীগের সভাপতির উপস্থিতি, সোস্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়….
শুক্রবার (১২ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি শরীয়তপুর- আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ মাহমুদ হাসান বকাউল। তার পাশেই চেয়ারে আসন গ্রহণ করেন সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সমর্থিত কর্মীরা বলেছেন- জামায়াতের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ মাহমুদ হাসান বকাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন – হাবিবুর রহমান শিকদার অত্র ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা ও একজন সম্মানিত ব্যক্তি। এছাড়াও আমাদের সম্মেলন হয়েছে পরিষদের মাঠে যার কারণে তাকে জানানো হলে তিনি প্রোগ্রামে উপস্থিত হয়।
এমটিভি: পাবলিক বলছে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করছেন৷ এ বিষয়টি কিভাবে দেখেন?
ডাঃ মাহমুদ হাসানঃ আসলে এটাকে পুনর্বাসন বা স্টাব্লিশ বলেনা। আমরা তো ইউনিয়ন পরিষদের মাঠ ব্যবহার করছি এজন্য তাকে জানানোর প্রয়োজন ছিল।
তিনি প্রোগ্রামে আসতে চাইলে কি বা করার আছে।
ডাঃ মাহমুদ হাসান আরো জানায় তিনি অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ তাই তাকে হাত ধরে আনা হয়েছে। অন্য কোনো দৃষ্টিকোন থেকে নয়।
উৎস: এমটিভি






