শরীয়তপুরে ছেলের হাতে বাবার মৃত্যু, পালানোর সময় ছেলের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছেলের কোপে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পালানোর সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় হত্যাকারী ছেলেরও।

রবিবার (২৩ মার্চ) ইফতারের পর উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মকবুল হোসেন মোল্লা (৫৫) এবং তার ছেলে রুবেল মোল্লা (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইফতারের পর মকবুল হোসেন মোল্লা ও তার ছেলে রুবেল মোল্লার মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন দ্রুত মকবুল হোসেনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর রুবেল মোল্লার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, “পারিবারিক কলহের জেরে ছেলেটি তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। এরপর পালানোর সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়। ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হার্ট স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

রাব্বি ছৈয়াল 

শরিয়তপুর প্রতিনিধি :

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline