শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারণা নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক জন সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর স্থানীয় সরকারের উপ- পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন এর সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের শরীয়তপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ-পরিচালক জেলা যুব উন্নয়ন উন্নয়ন অধিদপ্তর এবং ইন্সট্রাক্টর জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যে ব্রাক, নুসা, ব্যুরো বাংলাদেশ, ওকাপ, জাগরণী চক্র ইত্যাদির জেলা প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এলজি শাখা, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের শরীয়তপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং শরীয়তপুর জেলার অগ্রগতি ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন। এসময় বিগত সভার গৃহিত পরিকল্পনার অগ্রগতি মূল্যায়ণ এবং গ্রাম আদালতের মাধ্যমে গত দুই মাসে মামলা গ্রহণ ৫০৫ টি এবং নিষ্পত্তি ৫৭৯ টি এবং ক্ষতিপূরণ আদায় ১ কোটি ৯০ লক্ষ্য ৪৪ হাজার সাতশত পঞ্চাশ টাকা তথ্য উপস্থাপন করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের সাথে গত সভার পরিকল্পনা ধরে আউটরিচ কর্মসূচীর ফলোআপ করেন সভাপতি। এছাড়াও আলোচনা ও প্রশ্নউত্তরের মাধ্যমে পরবর্তী কোয়ার্টারের জন্য নতুন পরিকল্পনা তৈরি করা হয়।
অনুষ্ঠানে গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগনকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও শরীয়তপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন বলেন যে, গ্রাম আদালতের ক্ষমতায়ন ও সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে করে গ্রাম আদালতে সঠিক বিচার পেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সভায় অংশগ্রহণকারী সকল দপ্তরের টার্গেট গ্রুপের সাথে প্রকল্পের প্রতিনিধিদের নিয়ে সভায় গ্রাম আদালত বিষয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময়; অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করবেন তা তুলে ধরেন।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline