শরীয়তপুরে গ্রাম আদালতের প্রচারণা এবার জাতীয় মহিলা সংস্থায়

জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর কর্তৃক আয়োজিত “তৃণমূল পর্যায়ে ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের” উপকারভোগীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১আগস্ট ২০২৫) বেলা ১১ ঘটিকায় জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি ছড়িয়ে দেওয়াই উক্ত আউটরিচ সভার প্রধান লক্ষ্য।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা ফাতেমা খানম এবং ফাতেমা বিনতে জাফর সহ প্রশিক্ষণ সহকারীগণ ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী, উপজেলা সমন্বয়কারী মোসাঃ জেসমিন নাহার ও প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline