শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ জামাল হোসেন,স্টাফ রির্পোটারঃ

হযরত মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রঃ) প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় উপজেলার পৌরসভার শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে নড়িয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুফতি ইউসুফ জামিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা হাবিবউল্লাহ মিয়াজি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী,যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী,যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রোকুনুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,কেন্দ্রীয় নেতা মাওলানা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুফতি আকরাব হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি এবং শরীয়তপুর ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী মুফতি মাহমুদুল হাসান (হাসান হুজুর)। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা বিগত দিনে আওয়ামী লীগের সরকার দেখেছেন,বিএনপির সরকার দেখেছেন, জাতীয় পার্টির সরকার দেখেছেন। আপনাদের কাছে অনুরোধ করছি এবার আপনারা ইসলামি দলকে সুযোগ দিয়ে দেখেন, আমরা কোন দূর্নীতি করবো না,সন্ত্রাসী করবোনা,চাঁদাবাজি করবো,আমরা আল্লাহকে ভয় করে চলি,ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে বিজয় করলে দেশের উন্নয়ন হবে। 

এ ছাড়াও প্রধান বক্তা শরীয়তপুর দুই আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন,আমি নড়িয়া সখিপুর দুই আসনের এমপি প্রার্থী।আপনাদের দোয়া নিয়ে আমি মাঠে আছি,আপনারা আমাকে মহান আল্লাহর উপর ভরসা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বটগাছ মার্কায় আমাকে ভোট দিয়ে বিজয় করলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি নড়িয়া সখিপুরের ব্যাপক উন্নয়ন করবো।

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline