শরীয়তপুরের তুলাসার ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি, শরীয়তপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন ফকিরের উদ্যোগে তুলাসার ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে ২০২৫) জুম্মা নামাজের পরে তুলাসারের আড়িগাও বাজার কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, তুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন কালু খান, বিএনপি নেতা আঃ রব বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম সোভন, তুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহালম বেপারী, সাংগঠনিক সম্পাদক হাবিব মগদম, কৃষক দল নেতা ইদ্রিস ছৈয়াল, যুবদল নেতা সজিব, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম সলিল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এব্যাপারে মোফাজ্জেল হোসেন ফকির জানান, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে তুলাসার আড়িগাও বাজার কেন্দ্রীয় মসজিদ সহ ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং উপস্থিতির মাঝে তবারক বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ।

শরীয়তপুর প্রতিনিধি:

  • সম্পর্কিত পোস্ট

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline